ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে সেমিনার-২০২৬।

  • Reporter Name
  • Update Time : ১১:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ Time View
Print

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর বুধবার, ৩০ সেপ্টেম্বর জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ হারুন আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ইকরামুন নাহার এবং প্রবাসী কল্যাণ ব্যাংক জামালপুর শাখার ম্যানেজার কামরুজ্জামান। এতে বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক ও বিদেশগামী প্রশিক্ষণার্থীরা অংশ নেন। সেমিনারে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। এসময় বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ, বৈধ প্রক্রিয়ায় কর্মসংস্থান, নিরাপদে বিদেশ যাওয়া এবং অভিবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশগামীদের সচেতন করাই এ ধরনের সেমিনারের মূল উদ্দেশ্য৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেফতার।

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে সেমিনার-২০২৬।

Update Time : ১১:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬