
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ সোহেল রানা জয় পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ও চলনবিল এলাকায় কয়েক বছর আগেও বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানি থাকত। বর্ষার পানিতেই কৃষকরা স্বাভাবিকভাবে আমন ধানের আবাদ করতে পারতেন। তবে বর্তমানে বর্ষা মৌসুমে আগের মতো পানি না থাকায় বদলে গেছে সেই চিত্র। প্রাকৃতিক পানির পরিবর্তে এখন সেচ পাম্পের মাধ্যমে জমিতে পানি দিয়ে আমন ধানের আবাদ করতে হচ্ছে কৃষকদের। এতে বেড়েছে উৎপাদন খরচ ও কৃষকদের বাড়তি দুর্ভোগ। স্থানীয় কৃষকরা বলছেন, সেচের জন্য অতিরিক্ত টাকা খরচ হওয়ায় আমন ধানের আবাদে তাদের ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। এ অবস্থায় কৃষকদের স্বার্থে সরকারি সংশ্লিষ্ট দপ্তর ও কৃষি কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে নেওয়া প্রয়োজন। কৃষকদের দাবি, চলনবিল এলাকায় পানির স্বাভাবিক প্রবাহ ও কৃষি ব্যবস্থাপনা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন সেচের খরচ কমবে, অন্যদিকে কৃষকরাও উপকৃত হবেন।
Reporter Name 








