
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ৩০/৯২০২৬ ঝিনাইদহে অভিযান চালিয়ে স্থানীয় ইয়াফাত তেল পাম্পের মালিক ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক সোহাগ, সাদ্দাম হোসেন এবং বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি তুহিন রেজাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর, ২০২৬) রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক করার পরপরই তাদের নিরাপত্তার সাথে ঝিনাইদহ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করা হলেও, কী কারণে বা কোন মামলায় তাদের আটক করা হয়েছে—সে বিষয়ে ডিবি বা জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিং বা আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হবে।
সাংবাদিক শারমিন
Reporter Name 








