ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনতার মুখোমুখি মসিক প্রশাসক -দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তিতে উন্মুক্ত মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৫৪ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি উপলক্ষে ‘উন্মুক্ত মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। নগরবাসীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সেবার বিষয়ে সরাসরি মতামত ও পরামর্শ শুনতে এ সভায় জনতার মুখোমুখি হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরীর টাউনহলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরবাসীর বিভিন্ন নাগরিক সমস্যা, নাগরিক সেবা-সংক্রান্ত বিষয় এবং প্রত্যাশা নিয়ে সরাসরি মতামত ও পরামর্শ দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সময় নগরবাসী বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সিটি কর্পোরেশনের সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, মশক নিধনসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নগরবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা ও পরামর্শের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মতবিনিময় সভায় নগরবাসীর সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জামালপুরে প্রবাসী কর্মী ও পরিবারের রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

জনতার মুখোমুখি মসিক প্রশাসক -দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তিতে উন্মুক্ত মতবিনিময় সভা

Update Time : ০৪:৫৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬