ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৯ Time View
Print

মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সমবায় স্টল পরিদর্শন করা হয়। রোববার (৮ নভেম্বর ২০২৬ খ্রি.) জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্টল এবং নকশি কাঁথা প্রদর্শনী পরিদর্শন করেন। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে এবং ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, গণকা, চাঁপাইনবাবগঞ্জ’-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন। এতে জেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা পরিদর্শন শেষে অতিথিরা সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পথশিশুদের জন্য মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে, ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

Update Time : ১০:২৫:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬