ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার।

  • Reporter Name
  • Update Time : ০২:০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৮ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ পুলিশের কর্মজীবনে যুক্ত হলো আরও একটি গৌরবময় অর্জন। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন মোঃ হাবিবুল্লাহ সরকার। তাঁর এ পদোন্নতি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ সরকারকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি নতুন দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্যও তাঁকে দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে এ পদোন্নতি মোঃ হাবিবুল্লাহ সরকারের পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাঁর এ সাফল্যে জেলা পুলিশের কর্মকর্তাদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়। নতুন পদে তাঁর কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার।

পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার।

Update Time : ০২:০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬