ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পশুর হাটে চাঁদাবাজির তথ্য হটলাইনে জানানোর অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : ১২:৩৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৬৩ Time View
Print

নিজস্ব প্রতিবেদক :–
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় চাঁদাবাজির ঘটনা জানাতে ১৬৬১১৩ হটলাইন নম্বরে ফোন দেওয়ার অনুরোধ জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) আইনশৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগে ও পরে সাত দিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল চালু থাকবে। এছাড়া কোরবানির সব পশুর হাটে আনসার সদস্য মোতায়েন করা হবে। পশুর হাটে সব ধরনের চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে।

তিনি আরও বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে।

এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ঈদের আগেই সব গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। এ বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সম্মতি দিয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি দাবি করেন, ‘চাঁদাবাজির কারণে বাজারে পণ্যের দাম বেড়েছে।’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজি কোথায় বেড়েছে, সেই তথ্য পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব।’

এদিকে, গত ৩০ এপ্রিল থেকে দেশজুড়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়াড়িদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে মাদক ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে জোর দেওয়া হয়েছে। পুলিশ সদরদপ্তর, ডিএমপি এবং জেলা পুলিশ সুপারদের নিয়মিতভাবে অভিযানের অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হৃদযন্ত্রে ব্লক, যুক্তরাজ্যে রাষ্ট্রপতির জরুরি এনজিওপ্লাস্টি

পশুর হাটে চাঁদাবাজির তথ্য হটলাইনে জানানোর অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

Update Time : ১২:৩৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬