ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে ‘অধিকার’ নাটকের উদ্বোধন 

  • Reporter Name
  • Update Time : ০৬:২২:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View
Print

সোহাগ রানা সিনিয়র স্টাফ রিপোর্টার ময়মনসিংহের মনোরম পরিবেশে মেঘ ভেলা রিসোর্টে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নাটক ‘অধিকার’-এর উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নাটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। উদ্বোধনী বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় ও হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা মানুষের কাছে তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম নাটক। ‘অধিকার’ নাটকের মাধ্যমে মানুষের বাস্তব জীবন, প্রত্যাশা ও ন্যায্য অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতি মানুষের চিন্তা ও বিবেককে জাগ্রত করে। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের সফলতা কামনা করেন। নাটক ‘অধিকার’-এ অভিনয় করেছেন তারা মিয়া, মো. ফেরদৌস, মো. সবুজ, মৌ, মো. আব্দুল আজিজ, মো. সুজন, মো. আজহার আলী, মো. জুয়েল খান, মো. শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম রাজু, তিশাসহ আরও অনেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান ভূঁইয়া ও মো. ইউনুছ আলী। এছাড়া নাট্যশিল্পী, কলাকুশলী, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ‘অধিকার’ নাটকের গল্পে মানুষের ন্যায্য অধিকার, সামাজিক বাস্তবতা, বৈষম্য, মানবিক মূল্যবোধ এবং সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র তুলে ধরা হয়েছে। দর্শকদের বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই নাটকটির অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নাটকটির সফলতা কামনা করেন এবং অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রশংসা করেন। মেঘ ভেলা রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী, কলাকুশলী ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নাটকটির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর। পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ।

ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে ‘অধিকার’ নাটকের উদ্বোধন 

Update Time : ০৬:২২:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬