ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাকসামে সুরক্ষা বিনিয়োগকারীদের প্রতিবাদ, প্রতিকারের দাবিতে ইউএনও ও এমপির কাছে স্মারকলিপি

  • Reporter Name
  • Update Time : ০২:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৮ Time View
Print

শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সুরক্ষা হসপিটাল ও সুরক্ষা সিটির প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা নিরসন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও জননিরাপত্তার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতান ও স্থানীয় সংসদ সদস্যে আবুল কালাম কাছে স্মারকলিপি দিয়েছেন একদল বিনিয়োগকারী। স্মারকলিপিতে বিনিয়োগকারীরা অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে প্রায় ১৭ বছর ধরে তাদের বিনিয়োগ কার্যক্রম কার্যত থমকে আছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ডিসেম্বর ২০২৫ সালের পর থেকে নিয়মতান্ত্রিক ও আনুষ্ঠানিক সভা আয়োজনের দাবি জানানো হলেও তা করা হয়নি বলে অভিযোগ তাদের। বিনিয়োগকারীরা আরও জানান, প্রতিষ্ঠানের স্বঘোষিত ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান ভুট্টোর কাছে আনুষ্ঠানিকভাবে বৈঠকের অনুরোধ জানানো হলেও তিনি এতে সাড়া দেননি। পরে বিনিয়োগকারীদের একাংশ ১৫ আগস্ট সকাল ১০টায় সভা আহ্বান করলে কর্তৃপক্ষ তাতে বাধা দেয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ অবস্থায় বিনিয়োগকারীরা একটি নিয়মতান্ত্রিক কমিটি গঠন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা নিরসন এবং সভার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সম্ভাব্য বাহ্যিক বিশৃঙ্খলা মোকাবিলায় প্রশাসনের প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়। স্মারকলিপিতে বিনিয়োগকারীদের পক্ষে আবদুল মালেক হিরণ, গতি ওর তুমান, মাওলানা আবু তাহের, মো. ইমাম উদ্দিন বৈমানিক, মো. দেলোয়ার হোসেনসহ কয়েকজন স্বাক্ষর করেন। বিনিয়োগকারীরা বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা বিনিয়োগের সুষ্ঠু সমাধান ও প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত , ১৭ আগস্ট ২০২৬ খ্রি.

লাকসামে সুরক্ষা বিনিয়োগকারীদের প্রতিবাদ, প্রতিকারের দাবিতে ইউএনও ও এমপির কাছে স্মারকলিপি

Update Time : ০২:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬