ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকমারকুল ক্যাম্পে বিশৃঙ্খলার দায়ে রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৩০ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও আদেশ অমান্যের অভিযোগে নবী হোসেন (৩৬) নামে এক রোহিঙ্গাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ক্যাম্প-২১-এর সিআইসি। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের বি/৩ ব্লকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটক নবী হোসেনের এফসিএন নম্বর ৮০২৩৭৭। তিনি বশির আহম্মদের ছেলে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তার অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-২১ সিআইসি কার্যালয়ে হাজির করা হয়। সিআইসি মো. রনি আলম নুর (সিনিয়র সহকারী সচিব) দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় আদেশ অমান্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন। সাজা প্রদানের পর নবী হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত”

চাকমারকুল ক্যাম্পে বিশৃঙ্খলার দায়ে রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড

Update Time : ০৮:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬