
মোঃ জহুরুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশের সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০)-এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছে নির্যাতিত, নিপীড়িত, সুবিধাবঞ্চিত ও পেশাদার সাংবাদিকদের অধিকার আদায়ে নিবেদিত সংগঠন জাতীয় দৈনিক মাতৃ জগত সংবাদ একই পরিবারের চারজন মানুষের একসঙ্গে এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোক ও বেদনার গভীর ছায়া নেমে এসেছে। এই হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন সাংবাদিক দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা সিমমিন (২৫), তাঁদের তিন বছর বয়সী সন্তান স্বর্ণ শীষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী (৬৪)। চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। তিনি জানান, সাংবাদিক দেবাশীষ দত্ত পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকা-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন। নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায়। তাঁর শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ স্ত্রী আফসানা সিমমিনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতে যান। প্রথমে তাঁরা বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য গিয়েছিলেন। পরে চিকিৎসার প্রয়োজনে পরিবারের সদস্যরা কলকাতায় অবস্থান করছিলেন। এরই মধ্যে কলকাতার ওই আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই এই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নেয় একই পরিবারের চারটি মূল্যবান প্রাণ। দেবাশীষ দত্তের পরিবারে তাঁর আট বছর বয়সী আরেক কন্যাসন্তান এবং মা-বাবা রয়েছেন। একসঙ্গে এতগুলো তরতাজা প্রাণ ঝরে যাওয়ায় পরিবারটির ওপর নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক মুহূর্তের ভয়াবহ ঘটনায় প্রিয়জন হারিয়ে পরিবারটি আজ যে অপূরণীয় ক্ষতি ও শূন্যতার মুখোমুখি হয়েছে, তা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই শোক ও বেদনা তাঁদের জীবনে চিরদিনের এক গভীর ক্ষত হয়ে থাকবে। জাতীয় দৈনিক মাতৃ জগত সংবাদ এর পক্ষ থেকে সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা সিম
Reporter Name 


















