
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন থানাধীন ধলীগৌর নগর ইউনিয়নের বাসিন্দা মিজান সওদাগর আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিজান সওদাগরের মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে। এক শোকবার্তায় খান সেলিম রহমান বলেন, “মিজান সওদাগরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন মানুষের চলে যাওয়া তাঁর পরিবার ও স্বজনদের জন্য যে কতটা বেদনাদায়ক, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তিনি আরও বলেন, “মহান আল্লাহ যেন মরহুম মিজান সওদাগরের জীবনের সকল গুনাহ, ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে ভরে দেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক ধৈর্যসহকারে সহ্য করার শক্তি দান করুন।” বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন মরহুম মিজান সওদাগরকে ক্ষমা করে জান্নাতবাসী করুন এবং তাঁর পরিবারের সকল সদস্যকে সবর করার তৌফিক দান করুন—আমিন।
Reporter Name 


















