ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৪ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫। র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চেকপোস্ট (উখিয়া ঘাট) সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি সিএনজিকে থামিয়ে তল্লাশি করা হলে পেছনের সিটে থাকা দুই যাত্রীর একটি চটের ব্যাগ নিয়ে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি ওই ব্যাগে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগটি তল্লাশি করে ৫০ বোতল ফেয়ারডাইল (ফেনসিডিল) উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের হোয়াইক্যং মাঝেরপাড়ার জামাল মোস্তফার ছেলে নুরুল ইসলাম (২৩) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা, বর্তমানে টেকনাফের উলুবুনিয়া রাস্তার মাথা এলাকার রাফিয়া বেগম (২৮)। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত। র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম শেষে উদ্ধার করা মাদকসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

Update Time : ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬