ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৪ Time View
Print

মোঃ পারভেজ, কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, কালীগঞ্জ শাখা। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আহত শিক্ষক শাহ আলমের স্ত্রী ও সন্তানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কালীগঞ্জ শাখার সভাপতি নিহার সুলতানা, সাধারণ সম্পাদক আলী মুজতবা রেজা ফিটু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, আবু তাহের টিটো, সাখাওয়াৎ হোসেন ও মতিউর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই একজন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তার ওপর হামলা চালানো অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। উল্লেখ্য, গত ১৮ আগস্ট স্থানীয় কয়েকজন ব্যক্তি বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে তার ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। তবে শিক্ষক ও তার পরিবারের সদস্যদের দাবি, যৌন নিপীড়নের অভিযোগটি সত্য নয়; বিদ্যালয়ের পুকুর লিজের টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে শিক্ষকের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং শিক্ষকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে মিথ্যা অপবাদ দিয়ে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : ১২:৫৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬