
খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র কেন্দ্রীয় মহাসচিব পদে মনোনীত হওয়ায় রুহুল কবির রিজভীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার রহমান কবির। গতকাল নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে মনোনীত মহাসচিবের ছবি সংযুক্ত করে অভিনন্দন বার্তা প্রকাশ করেন তিনি। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গর্বিত সন্তান মো. ইখতিয়ার রহমান কবির দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের কঠিন ও সংকটময় সময়ে তৃণমূলের কর্মীদের সুসংগঠিত রাখতে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। একজন দূরদর্শী, বলিষ্ঠ ও সৎ সংগঠক হিসেবে ইতোমধ্যেই তিনি পটুয়াখালী ও গলাচিপার সাধারণ মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। এলাকাবাসীর সুখে-দুঃখের সঙ্গী হয়ে সর্বদা পাশে থাকায় স্থানীয় সাধারণ মানুষের কাছে তিনি এক আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন। জনসেবার পরিধিকে আরও বিস্তৃত করতে এবং অবহেলিত গলাচিপা পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন। এই ঘোষনার পর থেকেই তিনি দিনরাত অবিরাম পৌরসভার প্রতিটি ওয়ার্ড, মহল্লা ও মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের সুখ-দুঃখের অংশীদার হচ্ছেন। তরুণ ও ছাত্রসমাজের প্রিয় মুখ ইখতিয়ার রহমান কবিরের এই নিরলস গণসংযোগে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও অভূতপূর্ব সাড়া দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক সচেতন মহল ও সাধারন মানুষের দৃষ্টিতে, মো. ইখতিয়ার রহমান কবিরের মতো ত্যাগী, সৎ ও গণমুখী নেতৃত্ব গলাচিপা পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরন এবং একটি সুশাসিত পৌরসভা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার এই পদক্ষেপে পৌরবাসী নতুন দিনের নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন।
Reporter Name 



















