ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোর থেকে গ্রেপ্তার মনপুরার ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৪ Time View
Print

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি মো. সুমনকে (২৭) নাটোর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সকালে পুলিশ আসামি সুমনকে মনপুরায় নিয়ে আসে এবং দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম ও র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমান। র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নাটোর জেলার গুরুদাসপুর থানার নয়াবাজার এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-৮ ভোলা ক্যাম্প, র্যাব-৫ ও সিপিসি-২। এ সময় মামলার প্রধান আসামি সুমনকে গ্রেফতার করে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে শনিবার সকালে মনপুরা থানা পুলিশের একটি দল তাকে মনপুরায় নিয়ে এসে আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃত সুমন মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের মোস্তফার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভুক্তভোগী ছাত্রী রান্না করা তরকারি গরম করার উদ্দেশ্যে বাড়ির পেছন থেকে শুকনো নারকেল পাতা আনতে যায়। এ সময় সুযোগ বুঝে পাশের বাড়ির যুবক সুমন তার মুখ চেপে ধরে জোরপূর্বক নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তার এক বান্ধবীকে জানালে বিষয়টি পরিবার জানতে পারে। ঘটনার কিছুদিন পর, ১৩ আগস্ট এক নারী ইউপি সদস্যের পরামর্শে ভুক্তভোগী পরিবার মনপুরা থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গলাচিপায় ভাইরাল মাদকসেবী সাকিব গ্রেপ্তার, ১৫ দিনের কারাদণ্ড

নাটোর থেকে গ্রেপ্তার মনপুরার ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি

Update Time : ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬