
পলাশ হোসেন মালয়েশিয়া প্রতিনিধি পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘ এই সময়ে আকরাম হোসেনের সন্ধানে দেশের বিভিন্ন স্থানে ও সম্ভাব্য সূত্র ধরে খোঁজ করা হলেও তাঁর কোনো খোঁজ মেলেনি। বর্তমানে তাঁর জাতীয় পরিচয়পত্রের তথ্যকে একমাত্র নির্ভরযোগ্য সূত্র হিসেবে বিবেচনা করে তাঁকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবার। নিখোঁজ আকরাম হোসেনের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম মোঃ আকরাম হোসেন। তাঁর পিতার নাম মোঃ কাছিম ফকির এবং মাতার নাম উফিয়া খাতুন। তাঁর স্থায়ী ঠিকানা কুষ্টিয়ার খাজানগর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ১৭ বছর অতিবাহিত হওয়ায় আকরাম হোসেনের চেহারা, উচ্চতা ও শারীরিক গঠনে উল্লেখযোগ্য পরিবর্তন হয়ে থাকতে পারে। তিনি হয়তো পুরোনো ঠিকানা বা পরিচয়ের কথা ভুলে গেছেন কিংবা অন্য কোনো নামে দেশের বা বিদেশের অন্য কোথাও বসবাস করছেন। এমন পরিস্থিতিতে কোনো সহৃদয় ব্যক্তি বা সংশ্লিষ্ট সংস্থা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিল রয়েছে—এমন কোনো ব্যক্তির সন্ধান পেয়ে থাকলে বা তাঁকে চিনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, আপনার একটি ছোট তথ্যই হয়তো দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে হারিয়ে যাওয়া মানুষটিকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। যোগাযোগ: মোবাইল: +৬০ ১১-২৭৬৯৬১৪৮ যোগাযোগকারী: মোঃ স্বপন ডালি সম্পর্ক: নিখোঁজ ব্যক্তির ভাগ্নে সবার কাছে বিনীত অনুরোধ, পোস্টটি বেশি বেশি শেয়ার করে দীর্ঘ ১৭ বছর ধরে নিখোঁজ আকরাম হোসেনকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহযোগিতা করুন।
Reporter Name 


















