
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর : নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্থানীয় সেবাখাতে নাগরিকদের পরিবীক্ষণ ও পরিবীক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্য নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি সহযোগিতায়, সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সড়কুতিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে নাগরিক ফোরামের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কার্যক্রমটি খান ফাউন্ডেশন ও সহযোগী সংস্থা আলো বাস্তবায়ন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শামীম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. জুনায়েদ আহম্মেদ লেলিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এফ এ ওয়াসী বাপ্পি, ইউএইচ অ্যান্ড এফপিও, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজেদুর রহমানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, নাগরিক ফোরামের সদস্য এবং স্থানীয় জনগণ। এছাড়া আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু এবং খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা উপস্থিত ছিলেন। খান ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শাহীনা লাইজুর সঞ্চালনায়, সভায় স্থানীয় সেবাখাতে নাগরিকদের পরিবীক্ষণের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন তথ্য ও মতামত তুলে ধরা হয়। এসব বিষয়ে উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক ফোরামের সদস্য ও স্থানীয় জনগণের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে বিভিন্ন মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Reporter Name 


















