
মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ। মহেশপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার প্রায় ২৫ টি পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে একটি জরাজীর্ণ সাকোর কারণে । দীর্ঘদিনের চলাচলের এ সাঁকোটি বর্তমানে ব্যবহারের সম্পূর্ণ অনুপযুক্ত হয়ে পড়েছে। কাজীপাড়ার স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই পরিদর্শনে আসেন উক্ত এলাকায়। উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হাসান, বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ হামিদুর রহমান রানা, সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।২৫/০৮/২৬ ইং তারিখ মঙ্গলবার সকালে নিয়মিত সামাজিক কাজের অংশ হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই পরিদর্শনে কাজীপাড়া আসেন এবং সরেজমিনে দেখেন স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি। আব্দুল হাই, স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং কাঠের তৈরি জরাজীর্ণ পুরাতন সাঁকোটি ভালোভাবে দেখেন। তিনি অবাক হন দীর্ঘদিন ধরে কত কষ্ট করে জনগণ এখানে যাতায়াত করছে। অথচ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি ইচ্ছা করলেই একটা ব্যবস্থা করতে পারতেন। আব্দুল হাই বলেন, তিনি স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন এর সাথে উক্ত বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এবং স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধানকল্পে যথাযথ পদক্ষেপ নিবেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সাঁকোটি দীর্ঘ ১০ বছর ধরে এভাবে পড়ে আছে। দেখভালের কেউ নাই। স্থানীয় বাসিন্দাদের সূত্র ধরে জানা যায়, সাঁকোটির পাশে একটি স্কুল রয়েছে। দীর্ঘ দিন ধরে ২৫টি পরিবারের যাতায়াতের একমাত্র মাধ্যম এই জরাজীর্ণ সাঁকো। এ সাঁকোতে স্কুলের ছাত্রছাত্রীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এলাকাবাসীর আবেদন উক্ত জরাজীর্ণ সাকোটি দ্রুত মেরামত করা ও স্থায়ী কালভার্ট নির্মাণ করা হোক।
Reporter Name 


















