ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরবাসীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ১০:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১১৪ Time View
Print

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (২৫ আগস্ট) এক বাণীতে রাসিক প্রশাসক বলেন, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই পবিত্র দিনে বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মহামানব ও বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আবির্ভূত হন। তিনি বলেন, মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শে শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা রয়েছে। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করতে হবে। একই সঙ্গে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। রাসিক প্রশাসক আরও বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় মহান আল্লাহ যেন সবার জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ করেন। রাজশাহী মহানগরবাসীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক—এই কামনা করি। তিনি মহান আল্লাহর কাছে সবাইকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করার তৌফিক দানের প্রার্থনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: রোমাঞ্চকর ফাইনালে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নগরবাসীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা

Update Time : ১০:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬