ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ:

  • Reporter Name
  • Update Time : ১২:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View
Print

প্রতিমন্ত্রী আমিনুল হক মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ইতিমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আটটি ইভেন্টের ওপর বই লেখার কাজ শেষ হয়েছে। আগামী বছর থেকেই এসব বই স্কুলে চালু করার পরিকল্পনা রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলাকে পেশাগতভাবে প্রতিষ্ঠিত করতে কাজ চলছে। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম পর্ব ইতিমধ্যে সফলভাবে শেষ হয়েছে। শিক্ষাব্যবস্থায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের নীতি-নৈতিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক ও অতিরিক্ত ডিভাইসনির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে জেলার সুইমিংপুলগুলোও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে গ্যালারি নির্মাণ, প্রেস বক্স ও ড্রেসিংরুম সংস্কারের পাশাপাশি ইনডোর সুবিধা ও জিমনেসিয়াম তৈরির পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত। বক্তব্যের শেষ দিকে প্রতিমন্ত্রী রাজনৈতিক সম্প্রীতি ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। সবাই এক হয়ে দল-মত–নির্বিশেষে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।’ দেশের সার্বিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ:

খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ:

Update Time : ১২:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬