ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলাম আর নেই

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২৩ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও স্থানীয় জনপ্রিয় দৈনিক ‘দৃষ্টিপাত’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭আগষ্ট) ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ থাকার পর সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সম্পাদিত ‘দৈনিক দৃষ্টিপাত’ দীর্ঘদিন ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। সাতক্ষীরার অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার আদায়ে তিনি আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। সমাজসেবা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অভিভাবক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদে সাতক্ষীরার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সিটি কলেজ সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অদ্য ২৮ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে The Sportiva টার্ফে কলসিন্দুর অনূর্ধ্ব-১৭ মহিলা দল ও উদয়ন ফুটবল একাডেমি অনূর্ধ্ব-১৭ মহিলা দলের মধ্যকার বিশেষ ম্যাচের শুভ উদ্বোধন করেন।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নুর ইসলাম আর নেই

Update Time : ১০:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬