ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অদ্য ২৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে দোয়া ও আলোচনা

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৪৮ Time View
Print

মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও শান্তির শিক্ষা তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ। তাঁর শিক্ষা অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে যুদ্ধ, সংঘাত, সহিংসতা, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধ থেকে দূরে রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাঁর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনসেবায় সরাসরি মানুষের পাশে জেলা প্রশাসকের গণশুনানি

অদ্য ২৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে দোয়া ও আলোচনা

Update Time : ০১:১৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬