
শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০-এর বেশি শিশুর বিনামূল্যে সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি। বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভার আমির জয়নাল আবদীন পাটোয়ারী। কর্মসূচিতে ৩০০-এর বেশি বিনামূল্যে সুন্নাতে খৎনা করানো হয়। আয়োজকদের পক্ষ থেকে শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরবর্তী যত্নের বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা করানোর উদ্দেশ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে
Reporter Name 



















