ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৪৫ Time View
Print

বরগুনা জেলা প্রতিনিধি: জয়নাল আবেদীন রাজু জনগণের দোরগোড়ায় কার্যকর, সেবাবান্ধব ও জবাবদিহিমূলক সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে বরগুনায় সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনায় আয়োজিত গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক সেবাপ্রার্থী অংশ নেন। গণশুনানিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার সেবাপ্রার্থীদের বিভিন্ন অভিযোগ, সমস্যা, আবেদন ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন। পরে তাৎক্ষণিক সমাধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। গণশুনানিকে আরও তাৎক্ষণিক, সেবাবান্ধব ও বাস্তবমুখী করতে এবার নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। জেলা প্রশাসকের আহ্বানে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) সরাসরি গণশুনানিতে উপস্থিত হন। এ সময় চিকিৎসাসেবা সহায়তাপ্রার্থী ৫৫ জন রোগীর সমস্যার কথা শুনে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক চিকিৎসাপত্র প্রদান করা হয়। পাশাপাশি বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়। এছাড়াও সেবাপ্রার্থীদের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় নগদ আর্থিক সহায়তা, শুকনা খাবার এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। সেবাপ্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের এমন উদ্যোগে উপস্থিত নাগরিকরা সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাপ্তাহিক গণশুনানি নাগরিকদের সঙ্গে প্রশাসনের প্রত্যক্ষ যোগাযোগের একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে জনসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সমস্যার দ্রুত ও টেকসই সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেলা প্রশাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে লাকসামে মানববন্ধন

বরগুনায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি

Update Time : ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬