
মোঃ আতাউর রহমান মুকুল, সিনিয়র স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মো. মোজাহারুল ইসলাম সভাপতি এবং কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার বিকেলে হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাবেক সভাপতি ও তারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম সরকার, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বদিউল আহসান সেলিম, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ, রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুল হুদা সরকার, ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান মন্ডল, ছাপড়হাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী, শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আযহারুল ইসলাম মুকুল প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত চেয়ারম্যানদের সম্মতিক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মো. মোজাহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মনোয়ার আলম সরকার নির্বাচিত হন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, নাহমুদুল হক রাসেল এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনোয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি মো. মোজাহারুল ইসলাম বলেন, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের মাধ্যমে উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও বৃদ্ধি করা হবে। পাশাপাশি স্থানীয় সরকারের কার্যক্রমকে গতিশীল করা এবং জনগণের সেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মো. মোজাহারুল ইসলাম চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ হযরত বেল্লাল, দপ্তর সম্পাদক মো. শামীম মিয়াসহ প্রেসক্লাবের সকল সদস্য। প্রেসক্লাব নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যের সফলতা কামনা করেন।
Reporter Name 



















