ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, চালকসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ০২:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৩৯ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি বাসের চালক ও হেলপারকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড এলাকায় উখিয়া থেকে কক্সবাজার সদরগামী ‘পালং স্পেশাল সার্ভিস’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনের সিটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আটক দুজনের দেখানো স্থান থেকেই এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাসের চালক আকতার হোসেন (২৩), রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। অপরজন বাসটির ১৩ বছর বয়সী হেলপার। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ‘পালং স্পেশাল সার্ভিস’ বাসটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি।

কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, চালকসহ আটক ২

Update Time : ০২:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬