
জয়নাল আবেদীন রাজু স্টাফ রিপোর্টার বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০৪ জন ভোটারের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পাওয়া আটজনকে নির্বাচিত ঘোষণা করা হয়। ফলাফলে ১৬৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. নজরুল ইসলাম মোল্লা। দ্বিতীয় মো. আবুল কালাম আজাদ ১৩৬, তৃতীয় মো. আতাউর রহমান বাবুল ১৩৪, চতুর্থ মো. কামাল হোসেন ১২৫, পঞ্চম মো. আব্দুল আলীম খান ১১৫, ষষ্ঠ মো. সাইদুর রহমান সজীব ১০৫, সপ্তম জালাল উদ্দিন কাজল ১০৩ এবং অষ্টম লিটন চন্দ্র দেবনাথ ৯৩ ভোট পেয়েছেন। নির্বাচনকে ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নবনির্বাচিত সদস্যরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বরগুনার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 








