ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ব্র্যাকের ‘স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স প্রোগ্রাম’দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫৪ Time View
Print

স্টাফ রিপোর্টার: জয়নাল আবেদীন রাজু বরগুনায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে ‘Smart Students Finance Program’-এর আওতায় স্পোকেন ইংলিশ কোর্সের শুভ উদ্বোধন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) বরগুনা সদর শাখার অন্তর্গত বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বরগুনা রিজিয়নের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. রোকনুজ্জামান, এশিয়ান টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ইত্তিজা হাসান মনির, স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স কর্মসূচি বরগুনা সদর এলাকার ব্যবস্থাপক মো. আসাদুর রহমান এবং জাতীয় দৈনিক মাতৃজগত পএিকা ও চ্যানেল A1 টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন রাজু। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, বরগুনা জেলায় এ কর্মসূচির আওতায় সর্বমোট ১ হাজার ৩০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি জেলার ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৭০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত ও সহায়তা করতে ব্র্যাকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ কার্যক্রমও একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। তারা ব্র্যাকের বহুমুখী মানবিক কার্যক্রমকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং স্পোকেন ইংলিশ কোর্সের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি।

বরগুনায় ব্র্যাকের ‘স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স প্রোগ্রাম’দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

Update Time : ০৪:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬