ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

  • Reporter Name
  • Update Time : ১২:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে এক লাখ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও উখিয়া থানা পুলিশের যৌথ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, রাত ৮টার দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় ফাইসা খাল এলাকায় মিয়ানমার থেকে নৌকাযোগে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে অভিনব কায়দায় একটি বাক্সের ভেতর লুকানো অবস্থায় ৯০ হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিশেষ টহল দল ও উখিয়া থানা পুলিশ নারিকেল বাগান এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দুটি অভিযানে মোট এক লাখ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উখিয়ায় এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি

Update Time : ১২:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬