ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিক্রেতার কাছে মাদক না পেলে তাকে কি করে ধরবো? আইনশৃঙ্খলা মিটিংয়ে ওসি রাণীশংকৈল

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View
Print

লেমন সরকার, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ৩১ আগষ্ট মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্যসহ রাজনৈতিক-সামাজিক নেতা, সরকারি কর্মকর্তা, জন-প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  সভায় বক্তাদের বক্তব্যে উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বিস্তারিত তুলে ধরা হয়। তাদের বক্তব্যে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে চুরি-ছিনতাই, জুয়া, অনলাইন জুয়া, যানজট ও মাদক বেচা-কেনার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, থানার ওসি আমানুল্লাহ আল বারী, ডাঃ কামাল আহমেদ, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বিএনপির নেতা জমিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আবুল কাশেম, জীতেন্দ্র নাথ বর্মন, শরৎচন্দ্র রায়, প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মুশফিকুর রহমান, কাশিপুর বিওপি কমান্ডার প্রমুখ।  বক্তাদের মধ্যে বিএনপি নেতা আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, মহসিন আলী ও জমিরুল ইসলাম মাদক প্রতিরোধে তাদের ভূমিকার পাশাপাশি পুলিশ ও প্রশাসনের জোর তৎপরতা কামনা করেন। চুরি-ডাকাতি বন্ধেও তারা পুলিশের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। ওসি তার বক্তব্যে বলেন, মাদকের বিষয়ে পুলিশের নীতি জিরো টলারেন্স। তিনি আরো বলেন, মাদক কারা কেনা-বেচা করে তাদের তালিকা পুলিশের কাছেও আছে। কিন্তু মাদক বিক্রেতার কাছে মাদক না পেলে তাকে কি করে ধরবো? আসলে এমনও হতে পারে পুলিশ মাদক বিক্রেতার বাড়িতে যাওয়ার আগেই কোন সোর্স থেকে খবর পেয়ে তারা মাদক সরিয়ে ফেলেন। তবে বেচাকেনার সময় পুলিশকে সংবাদ দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসন সবসময় তৎপর আছে। এজন্য তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত”

মাদক বিক্রেতার কাছে মাদক না পেলে তাকে কি করে ধরবো? আইনশৃঙ্খলা মিটিংয়ে ওসি রাণীশংকৈল

Update Time : ১২:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬