
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ হাবিব ভূঁইয়া-কে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সোমবার (৩১ আগষ্ট) পুলিশ সুপারের কার্যালয়ে র্যাংক ব্যাজ পরিধান শেষে, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য, পেশাদারিত্বের সাথে পালনের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার।
Reporter Name 



















