
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হাজিরহাট সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠা, অতীতের আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন এবং উপজেলা কৃষক দলের সভাপতি মো. সালাহ উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
Reporter Name 



















