
নুরউদ্দিন খাঁন সোহাগ ষ্টাফ রিপোর্টার বাগেরহাটের মোংলায় র্যাব অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সদর কোম্পানি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে মোংলা থানাধীন দিগরাজ নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৬ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানির একটি আভিযানিক দল দিগরাজ নামক এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকারকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত গোপাল সরকার বাগেরহাটের মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে। র্যাব আরও জানায়, গ্রেফতার আসামির হেফাজত থেকে উদ্ধার করা ৫০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
Reporter Name 
















