ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় মদ ও মাদক পাচারে ব্যবহৃত একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা মদ, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ডিবির অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার টাকা ​

টেকনাফে ৫০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

Update Time : ১০:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬