ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম মহানগরের লোকাল বাস ও টেম্পোতে স্বল্প দূরত্বের ভাড়া নিয়ে দীর্ঘদিনধরেই ভোগান্তিতে সাধারণ যাত্রীরা।

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৯ Time View
Print

এস এম জসিম বিশেষ প্রতিনিধি  একসময় যে পথের ভাড়া ছিল ৫ টাকা, এখন অনেক ক্ষেত্রেই সেই ভাড়াই নেওয়া হচ্ছে ১০ টাকা। গ্যাস সংকট ও গণপরিবহনের সংকটের অজুহাতে ভাড়া বাড়ানো হলেও পরিস্থিতির অনেকটাই স্বাভাবিক হওয়ার পরও কমেনি সেই বাড়তি ভাড়া। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ হাজারো যাত্রী বাধ্য হয়েই অতিরিক্ত টাকা গুনছেন। নির্ধারিত ভাড়া দিতে চাইলে অনেক সময় চালক বা হেলপারের সঙ্গে বাকবিতণ্ডা এমনকি হয়রানির ঘটনাও ঘটে। ফলে অধিকাংশ যাত্রী প্রতিবাদ না করে নীরবে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছান। যাত্রীদের প্রশ্ন হলো যে সংকটকে কেন্দ্র করে ভাড়া বাড়ানো হয়েছিল, সংকট কমে যাওয়ার পরও সেই বাড়তি ভাড়া কেন বহাল থাকবে? চট্টগ্রামের সাধারণ যাত্রীদের দাবি নির্ধারিত ভাড়া দ্রুত কার্যকর করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং যাত্রী হয়রানি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত হোক, গণপরিবহনে ফিরে আসুক স্বস্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানদের মাসিক মতবিনিময় সভা

চট্টগ্রাম মহানগরের লোকাল বাস ও টেম্পোতে স্বল্প দূরত্বের ভাড়া নিয়ে দীর্ঘদিনধরেই ভোগান্তিতে সাধারণ যাত্রীরা।

Update Time : ১২:১৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬