ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিগারেটের প্যাকেটে ইয়াবা, কোমড়ে হেরোইন! শাহজাদপুরে পুলিশের পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ Time View
Print

কে এম নাছির উদ্দিনসিনিয়র ক্রাইম রিপোর্টার: সিরাজগঞ্জ শাহজাদপুর পৌরসভায় সিগারেটের প্যাকেটের আড়ালে ইয়াবা, আর কোমড়ে লুকিয়ে হেরোইন—মাদকের এমন গোপন কারবারের বিরুদ্ধে শাহজাদপুরে অভিযান চালিয়ে নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পৃথক দুটি অভিযানে তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর পৌরসভার ডাকবাংলো মোড় এবং দ্বারীয়াপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। প্রথম অভিযানে ডাকবাংলো মোড় এলাকার পলক ডিপার্টমেন্টাল সেন্টারের সামনে থেকে মোঃ ইউসুফ ব্যাপারী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। শাহজাদপুর থানার এসআই (নিঃ) কান্তি কুমার মোদকের নেতৃত্বে পুলিশের দল তাকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার শার্টের পকেটে থাকা একটি রয়েলস সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন পুলিশের অপর অভিযানে বিসিক বাসস্ট্যান্ড ও দারিয়াপুরের এলএসডি খাদ্য গোডাউনের গেট এলাকায় ধরা পড়েন মোছাঃ নাসরিন খাতুন (৩৫)। শাহজাদপুর থানার এসআই (নিঃ) মোঃ এরশাদুল হকের নেতৃত্বে নারী পুলিশের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কোমড়ে রাখা একটি পুটলা থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনই দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ততার কথা তারা স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। পৃথক দুটি ঘটনায় শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন নারী যাত্রী, শারমিন আরা ঝিনাইদহ জেলা

সিগারেটের প্যাকেটে ইয়াবা, কোমড়ে হেরোইন! শাহজাদপুরে পুলিশের পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

Update Time : ০৯:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬