ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলারোয়ায় নারীর কান কেটে দুল ছিনতাইকালে আটক -১

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার সাতক্ষীরার কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাইকালে হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ) ভোরে উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের উদ্দেশ্যে নিজ ঘর থেকে বাইরে বের হন ওই নারী। এসময় পূর্ব থেকেই ওৎ পেতে থাকা আব্দুল গনি পেছন থেকে এসে ধারালো চাকু দিয়ে তার কানের দুটি দুল কেটে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই নারীর দুই কান কেটে গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তপাত শুরু হয়। ভুক্তভোগী নারীর আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে চারদিক থেকে ঘিরে ফেলে আব্দুল গনিকে হাতেনাতে আটক করেন। এলাকাবাসীর তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, “আটক আব্দুল গনি এলাকার একজন কুখ্যাত ও চিহ্নিত অপকর্মকারী। দীর্ঘদিন ধরে সে এলাকায় চুরি, ডাকাতি, মাদক কেনাবেচা এবং বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছে। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করতে গিয়ে সে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল। তার বিরুদ্ধে থানায় পূর্বের অপরাধের একাধিক মামলাও রয়েছে।” ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযুক্ত আব্দুল গনিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ

কলারোয়ায় নারীর কান কেটে দুল ছিনতাইকালে আটক -১

Update Time : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬