ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূজপুরে মাদকবিরোধী অভিযান: ইয়াবা সেবনরত অবস্থায় দুইজন আটক, ১০ দিনের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ Time View
Print

মোঃ রুবেল সিনিয়র রিপোর্টার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সেবনের সময় দুই যুবককে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার আজিমপুর ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এ সময় ভূজপুর থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—৯ নম্বর ওয়ার্ডের মো. ইমন (১৯), পিতা- শফিউল আলম এবং মো. রায়হান উদ্দিন (২৩), পিতা- ফারুক উদ্দিন। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মামলা করা হয়। পরে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃতদের কাছে অর্থদণ্ড পরিশোধের মতো কোনো টাকা না থাকায় ১০০ টাকা করে অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ

ভূজপুরে মাদকবিরোধী অভিযান: ইয়াবা সেবনরত অবস্থায় দুইজন আটক, ১০ দিনের কারাদণ্ড

Update Time : ০৯:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬