ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনার সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১৮ Time View
Print

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল সকালে তাঁর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল।

এ সময় সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি খুলনার পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সফলতা কামনা করেন নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা আগত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনই আমার অঙ্গীকার। খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়নের এ যাত্রা এগিয়ে নিতে চাই।”

এ সময় বক্তব্যে ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “আমরা আশা করি, কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনার নেতৃত্বে খুলনার উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে। তিনি একজন সৎ, দক্ষ ও সাংবাদিকবান্ধব রাজনীতিবিদ। তাঁর নেতৃত্বে কেডিএ জনমুখী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খুলনা নৌ-পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গনি শেখ, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সাগর আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. ইয়াসিন মোল্লা, শেখ আব্দুল মজিদ, নাজমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনার সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Update Time : ০৮:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬