ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের নতুন কুঁড়ি: বিশ্বজয়ের স্বপ্নে বিভোর কারাতে কন্যা মাইশা জেবিন

  • Reporter Name
  • Update Time : ০২:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫১ Time View
Print

মোঃ রমজান সরকার
স্টাফ রিপোর্টার:–

মাদারীপুরের উদীয়মান কারাতে তারকা মাইশা জেবিন এখন মার্শাল আর্ট অঙ্গনে এক নতুন সম্ভাবনার নাম। সম্প্রতি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচিতে জেলা পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সবার নজর কেড়েছেন এই কিশোরী।

মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এই ছাত্রী -৪৫ কেজি ওজন শ্রেণিতে কুমিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছেন। তার এ সাফল্যে মাদারীপুরজুড়ে বইছে প্রশংসার জোয়ার।

সাফল্যের এই চূড়ায় পৌঁছাতে মাইশাকে পাড়ি দিতে হয়েছে বেশ কিছু কঠিন ধাপ। প্রতিযোগিতার প্রথম রাউন্ডে জুহাইরা তাসনিম জুহা, দ্বিতীয় রাউন্ডে মারিয়া আক্তার এবং তৃতীয় রাউন্ডে হাফসা রোজাকে হারিয়ে সে ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করে।

এরপর চূড়ান্ত লড়াইয়ে সপ্তর্ষিমণ্ডল মৃদ্যুতৃষ্ণাকে পরাজিত করে স্বর্ণপদকটি নিজের করে নেয় সে।

মাদারীপুর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা এমরান হোসেন ও নার্গিস আক্তার দম্পতির এই আদরের কন্যা ছোটবেলা থেকেই কারাতের প্রতি প্রবল আগ্রহী।

মাইশার এই যাত্রার শুরু হয় ২০২১ সালে মাদারীপুর জেলা প্রশাসন (গোজোরিউ) ক্লাবে ভর্তি হওয়ার মাধ্যমে। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে সে প্রতিটি বেল্ট টেস্টে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে বর্তমানে গোজোরিউ স্টাইলে ‘ব্রাউন বেল্ট ১ম কিউ’ অর্জন করেছে।

এর আগেও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এবং ২০২৪ সালের বিজয় দিবস আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে স্বর্ণপদক জিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে সে।

এ ছাড়া গত বছর ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে স্কুল পর্যায়ের দলীয় প্রতিযোগিতায়ও সে প্রথম স্থান অর্জন করে।

ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখা মাইশা জেবিন এখন মাদারীপুরবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম।

কারাতের প্রতি তার নিখাদ ভালোবাসা ও নিরন্তর প্রচেষ্টা তাকে একদিন অনেক উঁচুতে নিয়ে যাবে বলে মনে করছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হৃদযন্ত্রে ব্লক, যুক্তরাজ্যে রাষ্ট্রপতির জরুরি এনজিওপ্লাস্টি

মাদারীপুরের নতুন কুঁড়ি: বিশ্বজয়ের স্বপ্নে বিভোর কারাতে কন্যা মাইশা জেবিন

Update Time : ০২:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬