
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ৩/৮/২০২৬ ঝিনাইদহ জেলার সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ কর্মকর্তারা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়গুলো সামনে তুলে ধরলে তা অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
Reporter Name 

























