ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৬৪ Time View

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

Print

নিজস্ব প্রতিবেদক :–
রাজধানীর এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নববধূসহ অতিথিদের চমকে দেওয়ার একদিন পর সেই নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসভবনে উপহার পৌঁছে দেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি নবদম্পতির কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শুভকামনাও পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর এমন আন্তরিকতা ও সৌজন্যে নবদম্পতি এবং তাঁদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ বিএনপির দিনব্যাপী এক সভা শেষে পাশের একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তাঁর আকস্মিক আগমনে অনুষ্ঠানজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেশের সরকারপ্রধানকে এত কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নবদম্পতি ও আমন্ত্রিত অতিথিরা।

জানা যায়, প্রধানমন্ত্রী যখন বিয়ের অনুষ্ঠানে পৌঁছান, তখনও বর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি। এ সময় তিনি নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখী দাম্পত্য জীবনের শুভকামনা জানান।

পরদিন প্রধানমন্ত্রীর পাঠানো উপহার হাতে পেয়ে নবদম্পতির পরিবারে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা একে তাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের কেন একত্রিত করা হয়েছিল, তা গবেষণার দাবি রাখে: প্রধানমন্ত্রী

সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৭:২২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬