সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
ঘোষনা
নবাবগঞ্জে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল শাখা কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আরাকান আর্মির হাতে আটক ৭৩ জেলের প্রত্যাবর্তন মান্দায় ফার্নিচার দোকানে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-এর উদ্যোগে রামকানাই দিঘীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ভোলার চরফ্যাশনে মাদক বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ১৫ জন উদ্ধার অতি উৎসাহী হয়ে অপরাধ করলে দায়ভার বিএনপি নেবে না — নলডাঙ্গায় বিজয়োত্তর বক্তব্যে বুলবুল ঝিনাইদহে ইতালি প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধা’ রিন্টু মিয়াকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার মাহফুজ আফজাল বগুড়ার সাতটি আসনেই বিএনপির জয় ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক আমজাদের অকাল মৃত্যু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: ঢাকায় নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি। নির্বাচনী নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব,ঝিনাইদহে চালু হলো ‘আমার ভোট কেন্দ্র’ অ্যাপ ইন্দুরকানিতে মানবিক উদ্যোগ: ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের শীতবস্ত্র বিতরণ জাতীয় পার্টিতে বড় ভাঙন: সাঘাটায় ৫ শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিলেন আতাউর রহমান সরকার ভোটের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের কেন্দ্র ঘুরে দেখলেন জেলা প্রশাসক রিটার্নিং অফিসার রায়গঞ্জে ডুমরাই বাজারের মিষ্টি ব্যবসায়ী নিখোঁজ সাতক্ষীরায় ভোটের প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং টাঙ্গাইলের ভূঞাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব ভোটকেন্দ্র সিসিটিভি নজরদারিতে।

কাজিপুরে লায়লা নাসিম অডিটোরিয়াম উদ্বোধন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৪১ বার পঠিত

সাথী সুলতানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ-সিরাজগঞ্জের কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ প্রস্তাবিত মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজ এ লায়লা নাসিম অডিটোরিয়াম ও এইচএসসি পরীক্ষার্থীদের ২০২২ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭ অক্টোবর দুপুরে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এর উদ্যোগে লায়লা নাসিম অডিটোরিয়াম এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এতে সভাপতিত্ব করেন অত্র কলেজের ম্যানেজিং কমিটির (এ্যাডহক)সভাপতি উপজেলা নির্বাহী সুখময় সরকার। স্বাগতিক বক্তব্য রাখেন কলেজ এর অধ্যক্ষ আলহাজ্ব ফজলুল হক। প্রধান অতিথি এম পি জয় বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার , শিক্ষার মানোন্নয়নে বিশেষ করে নারী শিক্ষা উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।কাজিপুরে প্রত্যন্ত এলাকার এ কলেজ টি নারী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।আগামীতে আমি এ কলেজ এর সাফল্য কামনা করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, চালিতাডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ্ব খোসলেহাজ উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি চালিতাডাঙ্গা ইউনিয়ন আঃলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ বাদশা তালুকদার, সম্পাদক রন্জু তরফদার। সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, গর্ভনিংবডি সদস্য গাজী শাহাজামাল সহ অন্যান্য সদস্য বৃন্দ, উপাধ্যক্ষ মোঃশফিকুল ইসলাম সহ অন্যান্য সহকারী অধ্যাপকবৃন্দওশিক্ষক মন্ডলী।

এছাড়া শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য শেরে বাংলা পুরস্কৃত হওয়ায় প্রধান অতিথি তাকে সন্মাননা স্মারক তুলে দেন ও ধন্যবাদ জানান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর সহধর্মিণী লায়লা নাসিম এর নাম অনুসারে অডিটোরিয়ামের নাম করণ করা হয়এবং কলেজ টি মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজ নাম করণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991