ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার বৈকালী বাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী জেমি গ্রুপের ১ সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৬ Time View
Print

নুরউদ্দিন খাঁন সোহাগ, ষ্টাফ রিপোর্টার

খুলনা মহানগরের খালিশপুর থানার বৈকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ সন্ত্রাসী জেমি গ্রুপের এক সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
কেএমপির গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, ২৩ জুলাই (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল খালিশপুর থানার বৈকালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আব্দুল খালেক মৃধার ছেলে এবং বৈকালী বাজারের পেছনে এবি সিদ্দিক লেনের বাসিন্দা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি জেমি গ্রুপের সদস্য।
অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।
কেএমপি গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এই অস্ত্রের সাথে যারা যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বচ্ছতা নিশ্চিতে তারাগঞ্জে ফ্যামিলি কার্ড বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভা

খুলনার বৈকালী বাজারে বিদেশি অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী জেমি গ্রুপের ১ সদস্য আটক

Update Time : ১২:২৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬