
এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার সাখাওয়াত। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “জাতীয় দৈনিক মাতৃজগত দীর্ঘ ২৩ বছর ধরে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ভূমিকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতাই পত্রিকাটিকে পাঠকের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।” তিনি আরও বলেন, “এই ২৩ বছরের পথচলা শুধু একটি সংবাদপত্রের সাফল্য নয়, বরং দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও জাতীয় দৈনিক মাতৃজগত সত্য প্রকাশ, জনস্বার্থ রক্ষা এবং দেশ ও মানুষের কল্যাণে একই সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অগ্রযাত্রা অব্যাহত রাখবে।” শুভেচ্ছা বার্তায় সাখাওয়াত পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক, প্রকাশক, পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, বিজ্ঞাপনদাতা এবং সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি জাতীয় দৈনিক মাতৃজগতের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
Reporter Name 



















