
,গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ০৩/০৮/২০২৬ খ্রি., রোজ সোমবার বিকেল ৩ ঘটিকায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এ মান্নান আকন্দ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান মুকুল। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের দায়িত্বশীলতা নিশ্চিতকরণ এবং বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের প্রশিক্ষণ, সামাজিক ও পেশাগত কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনের ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহ্ মো. রেদওয়ানুর রহমান, সফিকুল ইসলাম রাজা ও রানা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মজুমদার শাহীন, কোষাধ্যক্ষ হযরত বেল্লাল, দপ্তর সম্পাদক শামীম পারভেজ, সাহিত্য সম্পাদক আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রুবেল মিয়া। সভা শেষে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিজ নিজ দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এবং সুন্দরগঞ্জের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও জনমুখী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাব সাংবাদিকদের একটি পেশাদার, ঐক্যবদ্ধ ও সেবাধর্মী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ সংরক্ষণে প্রেসক্লাব নিরলসভাবে কাজ করবে।
Reporter Name 



















