ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :: সিলেট জেলা গোয়েন্দা শাখা

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৭৪ Time View
Print

সিলেট ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :: সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির অভিযোগে নগদ ২ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে জৈন্তাপুর থানার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামের আলাউর রহমানের ছেলে। এ সময় তার কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়, যা ইয়াবা বিক্রির অর্থ বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মাহবুবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখানে ৪ হাজার পিস ইয়াবাসহ হেলাল আহমদ (৪৯) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাল্লাইন গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। অভিযানে তার কাছ থেকে নগদ ২ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়। ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ৫ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। জব্দ করা নগদ অর্থ ইয়াবা বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার দুই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় লেবার সরদারের কাছে চাঁদা দাবি, হামলায় আহত ৫

সিলেট ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান :: সিলেট জেলা গোয়েন্দা শাখা

Update Time : ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬