ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়: প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৫৩ Time View
Print

নিজস্ব প্রতিবেদক :– দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলে ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। তিনি জানান, নিরাপদ ও মানবিক দেশ গঠনে সরকার কাজ করছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার চিরস্থায়ী নয়, একইভাবে কারও পদ-পদবিও ক্ষণস্থায়ী। এ কারণে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সরকারপ্রধান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ গোলচত্বরে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে নগরবাসী

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়: প্রধানমন্ত্রী

Update Time : ০৬:০৭:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬