
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের কৃতি সন্তান মো. আকিব।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আকিব বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। দলের বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ এবং সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে একজন পরিচিত কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
দলীয় নেতাকর্মীরা মনে করেন, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য পদে স্থান পেয়েছেন।
সদস্য নির্বাচিত হওয়ায় আকিব মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, আমি তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে রক্ষা করার চেষ্টা করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আমি সর্বদা কাজ করে যাব। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
এদিকে আকিবের এ অর্জনে হারুয়ালছড়ি ইউনিয়নসহ ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেছেন।
Reporter Name 


















